নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০১৫ ১৮:৫৭

বিদেশ পাঠানোর নামে প্রতারণা, দুই ভূমি কর্মকর্তার নামে অভিযোগপত্র

বিদেশ পাঠানোর নামে প্রতারণার দায়ে ভূমি অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করেছে সিলেটের শাহপরাণ থানা পুলিশ।
কানাডা পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে ৪ লাখ ৬২ হাজার টাকা আত্মসাতের দায়ে আজ আদালতে এ অভিযোগ পত্র দাখিল করেন এয়ারপোর্ট থানা পুলিশের উপ-পরির্দশক সম্রাজ মিয়া।

অভিযুক্তরা হচ্ছে, মাদারিপুর জেলার আদমপুর গ্রামের নজরুল ইসলাম খান ও তার স্ত্রী জেসমিন আক্তার। নজরুল ইসলাম সুনামগঞ্জ ভূমি অফিসের প্রসেস সার্ভার ও জেসমিন আক্তার খুলনা ভূমি অফিসের জুনিয়র অডিটর অফিসার।

অভিযোগপত্রে জানা গেছে, মামলার বাদি খন্দকার রেজাউল করিম ও আসামিরা একই এলাকার বাসিন্দা। চাকরির সুবাদে তারা সিলেট থাকতেন। এতে একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে। নজরুল ও তার স্ত্রী মামলার বাদি খন্দকার রেজাউল করিমকে কানাডা পাঠানোর কথা বলে ৯ লাখ টাকার চুক্তি করেন। কাজের কথা বলে তারা বিভিন্ন সময়ে ৪ লাখ ৬২ হাজার টাকা নেন। পরে টাকা না দিয়ে প্রতারণার করে পালিয়ে যান। একপর্যায়ে তারা টাকা নেয়ার কথা অস্বীকার করেন।

মামলার বাদি রেজাউল করিম অভিযোগ করেন, নজরুল ও তার স্ত্রী বিদেশ পাঠানোর নামে প্রতারণা করে টাকা আত্মসাত করেছে। অভিযোগ অস্বীকার করে নজরুল ইসলাম বলেন, তিনি টাকা আত্মসাত করেননি। এরকম কোনো প্রমাণ রেজাউল করিম দেখাতে পারবেন না।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সম্রাজ বলেন, ওরা দু’জন প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত করেছে। তদন্তে এর সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে।

 

 

আপনার মন্তব্য

আলোচিত