সিলেটটুডে ডেস্ক

২৫ মার্চ, ২০১৫ ১৯:৩০

শিশু-কিশোর মেলার সাংস্কৃতিক বাছাই প্রতিযোগিতা শুরু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ড. নীলিমা ইব্রাহিম প্রস্তাবিত বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা প্রবর্তিত ২২তম জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সাংস্কৃতিক বাছাই প্রতিযোগিতা-১৫ বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা হতে শুরু হয়েছে।

জাতীয় সাংস্কৃতিক বাছাই প্রতিযোগিতা-১৫ এর শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সিলেট জেলা’র প্রধান উপদেষ্টা, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সিলেট মহানগর’র পৃষ্টপোষক ও অধ্যাপক আবু হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।

জেলার আহবায়ক ফয়সল আহমদের সভাপতিত্বে ও জেলার সদস্য সচিব মো. রশিদুল ইসলাম রাশেদের পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক সৈয়দ এপতেখার হোসনে পিয়ার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন কামরান, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সাংগঠনিক সম্পাদক আফসর আজিজ, আর্ন্তজাতিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সহ-সভাপতি আবু তাহের, মহানগরের আহবায়ক আলী আশফাক, মহানগরের যুগ্ম আহবায়ক পিংকু ধর প্রমুখ।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত