০৫ আগস্ট, ২০১৬ ১১:৪৮
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় ভারতীয় সীমান্তবর্তী ২০নং সুরমা চা বাগান এলাকায় অজ্ঞাতপরিচয় (৬০) এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) সকাল ৬টার দিকে ২০নং সুরমা চা বাগান সীমান্ত থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা যায় তেলিয়াপাড়া বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমান ডিউটিরত অবস্থায় সীমান্তে টহল দিতে গিয়ে লাশ দেখে মাধবপুর থানায় খবর দেন।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্য শফিকুল ইসলাম লাশ উদ্ধার করে সুরতহাল করার জন্য থানায় নিয়ে যান। মাধবপুর থানার ওসি মুক্তাদির হোসেন জানান,লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে।
আপনার মন্তব্য