নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০১৫ ২১:৪৭

আলো হাতে অন্ধকারকে জয় করার প্রত্যয় (ভিডিওসহ)

শ্রদ্ধা আর দৃপ্ত শপথে ২৫ মার্চের কালরাত্রিকে স্মরণ করলো সিলেটবাসী। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২৫ মার্চ সন্ধ্যায় সম্মিলিত নাট্য পরিষদ আয়োজন করে ‘মানচিত্রে আলোকছটায় আমার বাংলাদেশ’।

শতশত নারী-পুরুষ ও শিশু জ্বলন্ত মোমবাতি হাতে শ্রদ্ধা জানান সে ভয়াল রাতের শহীদদের প্রতি।

সন্ধ্যা ৭টা থেকে ৭.১৫ মিনিট পর্যন্ত মোমবাতি প্রজ্জলন করা হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে নাট্য পরিষদ একদিকে ভয়াল কালরাত্রিকে স্মরণ করবলো এবং স্বাধীনতার চেতনায় আলোকিত বাংলাদেশকে তুলে ধরলো হাজারো মোমের আলোয়।

এছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ বিকেল ৫টা থেকে মূলমঞ্চে অনুষ্ঠিত হবে- বিভিন্ন সংগঠনের পরিবেশনায় আবৃত্তি, সংগীত, নৃত্য ও পথনাটক।

২৬ মার্চ প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন পরিচালনা ছাড়াও সকাল সাড়ে ৮টায় প্রতি বছরের ন্যায় শুরু হবে মুজিব-জাহান রেডক্রিসেন্ট রক্তকেন্দ্রের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হবে বর্ণিল আনন্দ মিছিল। মিছিল শেষে শহীদ মিনার মূলমঞ্চে পরিবেশিত হবে গণসঙ্গীত ও পথনাটক।

ভিডিও : মোমবাতির আলোয় স্মরণ করা হলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের

আপনার মন্তব্য

আলোচিত