মৌলভীবাজার সংবাদদাতা

২৫ মার্চ, ২০১৫ ২৩:২০

মৌলভীবাজারে গণজাগরন মঞ্চের আলোর মিছিল

১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাত্রি স্বরনে মৌলভীবাজারে আলোর মিছিল ও আলোক প্রজ্জ্বলন করেছে গণজাগরন মঞ্চ। ২৫ মার্চ(বুধবার) সন্ধ্যায় শহরের চৌমোহনা থেকে গনজাগরন মঞ্চের উদ্দ্যোগে আলোর মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। পরে সেখানে ২৫শে মার্চ কালো রাতে পাক বাহিনীর নির্যাতনের স্বীকার শহীদের স্মরণে শহীদবেদীতে আলোক প্রজ্জলন করা হয়।

এরপর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন গণজাগরন মঞ্চের নেতাকর্মিরা। এ সময় জেলা গণজাগরন মঞ্চের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রব, আব্দুল হাফিজ চৌধুরী ইমু, মাসুদ রানা সহ অনেকে।

আপনার মন্তব্য

আলোচিত