০৬ আগস্ট, ২০১৬ ২২:২৪
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় তারুণ্য সোসাইটির গণস্বাক্ষর ক্যাম্পেইন চলছে। "আমাদের সুন্দরবন আমরাই রক্ষা করব" এই শিরোনামে শনিবার সকাল ১০ টায় স্থানীয় টাউনহল প্রঙ্গনে এ গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়।
২০০০০ ব্যক্তির স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে প্রচারণা শুরু করেছে তারুণ্য সংগঠন। প্রথমদিনেই বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ১হাজার মানুষ এ ক্যাম্পেইনে স্বাক্ষর দিয়েছে।
গণস্বাক্ষর এর আগে সংক্ষিপ্ত পথসভায় তারুণ্য সোসাইটির সভাপতি আরেফিন আবদাল রিয়াদের সভাপতিত্বে ও আবিদুর রহমান রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারী কলেজের সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামাল, বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, রোটাঃ ডাঃ এস,এম সুমন,শাহ মোঃ কাইয়ুম, উপদেষ্টা শাহ রাজিব আহমেদ রিংগন, রুবেল আহমেদ চৌধুরী, সুমন আহমেদ, রোটারেট এডঃ সৈয়দ জাদিল আহমেদ, শেখ ওসমান গনি রুমি প্রমুখ।
তারুণ্য সোসাইটি উপদেষ্টা শাহ রাজিব আহমেদ রিংগন জানায়, বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত বিষাক্ত উপকরণ পশুরসহ অন্যান্য নদীতে মিশে সেখানকার জীব বৈচিত্র্যের ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। এ ছাড়া কয়লা পরিবহনে প্রতিবছর প্রায় ৪০০ জাহাজ আসা-যাওয়া করবে। এরফলে নদীতে কয়লা ও অপরিশোধিত তেল দূষণের শঙ্কা থেকে যায়। রামপালে ভারত-বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে সুন্দরবনের প্রাণ প্রকৃতি যে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে সেটি তুলে ধরে হবিগঞ্জের সকল স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বাক্ষর সংগ্রহ করবে তারুণ্য সোসাইটি।
আপনার মন্তব্য