০৮ আগস্ট, ২০১৬ ১৬:২৮
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার আয়োজনে দেশব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ আগস্ট) সকালে শহরের নতুন বাজার আব্দুল মতিন চৌধুরী স্কোয়ারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, ওসি (তদন্ত) কামরুল হাসান, পূজা উদযাপন কমিটির আহ্বায়ক নিখিল আচার্য, কাউন্সিলর জায়েদ চৌধুরী, শিক্ষক আলী আমজাদ মিলন, ছাত্রদল নেতা আবুল কালাম মিঠু, ওয়াহিদুজ্জামান জুয়েল প্রমুখ।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর মো. আলা উদ্দিন, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর কবির মিয়া, কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, সংরক্ষিত কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা আক্তার, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, শিক্ষিকা শাহিনুর আক্তার চৌধুরী পান্না, শিক্ষিকা শিরীন ফাতেমা, আব্দুর রকিব হক্কানী, আব্দুর রহমান চৌধুরী লিমনসহ অনেকেই।
অনুষ্ঠিত মানববন্ধনে পরিচালনা করেন সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্তী। মানব বন্ধনে বক্তাগণ জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন ও প্রতিরোধে সোচ্চার থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
আপনার মন্তব্য