শ্রীমঙ্গল প্রতিনিধি

০৮ আগস্ট, ২০১৬ ১৬:৩৬

শ্রীমঙ্গলে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদফতর এর আয়োজনে সোমবার (৮ই আগস্ট) দুপুর ১২ টায় শ্রীমঙ্গলে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় ও আলোচনাসভা।

শ্রীমঙ্গল উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহস্রাধিক মানুষ এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবেক চীপ হুইফ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মনির ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শহীদ হোসেন ইকবাল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহ্বুবুর রহমান ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত