২৬ মার্চ, ২০১৫ ০৮:১৯
সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলা সদরের বাস স্টেশন বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় খাসিয়া হাটির একটি বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, হামলা ও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঐ বাড়ির এক বৃদ্ধা মহিলা আহত হন। তাকে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছে।
আপনার মন্তব্য