হামিদুর রহমান, মাধবপুর

০৯ আগস্ট, ২০১৬ ০০:২৯

মাধবপুরে ‘মাদক সম্রাট’ আকবরকে ধরিয়ে দিতে পুলিশের পুরস্কার ঘোষণা

মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরুদ্ধী সভা

মাধবপুরের কুখ্যাত মাদক সম্রাট আকবরকে ধরতে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে থানা পুলিশ।

সোমবার সকালে স্থানীয় ঈদ গাঁ মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী  এক সমাবেশে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন এ ঘোষণা দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, কাউন্সিলর বাবুল হোসেন, আবুল বাশার, আব্দুল হাকিম, অজিদ কুমার পাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি।

সফিকউদ্দিন খাঁনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ঝারু মিয়া, মহারাজ খান, ইউনুছ মিয়া, সাহাবউদ্দিন প্রমুখ। সভায় বক্তাগণ সামাজিক আন্দোলন গড়ে তুলে পৌর এলাকাকে মাদক মুক্ত করার দৃঢ় অঙ্গিঁকার ব্যক্ত করেন।


আপনার মন্তব্য

আলোচিত