২৬ মার্চ, ২০১৫ ১১:৩০
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে হাজারো মানুষের ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর সকাল থেকেও বিভিন্ন বয়সী মানুষ ও বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
জানা গেছে, শ্রদ্ধা নিবেদন ছাড়াও শহীদ মিনার এলাকায় ৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী চলবে নানান আয়োজন।
বিকেলে ৪টায় শুরু হবে সিলেট সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ।
ভিডিও : শহীদ মিনার এলাকার সকালের চিত্র
আপনার মন্তব্য