নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০১৬ ২০:০৩

সকালে গ্রেপ্তার, বিকেলেই জামিন ছাত্রলীগ নেতার



গ্রেফতার হওয়ার ১২ ঘন্টার মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে সিলেট শাহপরান থানা পুলিশ তাঁকে আটক করলেও মঙ্গলবার বিকালে সিলেট জজ কোর্ট থেকে ৩টি মামলায় জামনি পান তিনি।

এর আগে, শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, কামরুল ইসলাম কয়েকটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী থাকায় আজ ভোরে তাকে সিলেট শহরতলীর ইসলামপুরস্থ প্যারাগন টাওয়ার থেকে গ্রেফতার করে শাহপরাণ থানা পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত