২৬ মার্চ, ২০১৫ ১২:৫৬
প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে পালিত হলো স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের সকালে নানান অঙ্গ প্রতিষ্টান ও স্কুল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিয়ে দিনের সূচনা হয়।
পতাকা উত্তোলন অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল। পরে সালাম গ্রহন পর্ব শুরু হয়। পরে শারীরিক কুচকাওয়াজ শুরু হয়। শারীরিক কুচকাওয়াজে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে।
আপনার মন্তব্য