০৯ আগস্ট, ২০১৬ ২৩:৩৮
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কামালবাজার এলাকার একটি মেস থেকে মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যায় জিহাদি বইসহ ইসলামি ছাত্র শিবিরের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক শিবির কর্মিরা হলেন, তানজির হোসেন সাকির (১৯), নেত্রকোনার পীরেরচক গ্রামের আব্দুল মালিক (২২), টুকের বাজার বাদেখালি গ্রামের জায়েদ আহমদ (২৪), রামপুর গ্রামের জয়নাল আবেদীন (১৭) ও মোহাম্মদপুর গ্রামের মতিউর রহমান (২০)।
দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে আটকের খবর নিশ্চিত করে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে কামালবাজারের দোতলা বাড়ির একটি মেসে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।" তাদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদি বই পাওয়ার কথা জানান তিনি।
এই মেস থেকে দক্ষিণ সুরমা ও বিশ্বনাথের কয়েকটি অঞ্চলে তারা সাংগঠনিক কার্যক্রম চালাত বলে জানায় পুলিশ।
আপনার মন্তব্য