নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ, ২০১৫ ১৬:৫৩

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস

অসাম্প্রদায়িক ও রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। সিলেটে স্বাধীনতা দিবসের নানা আয়োজন থেকে দাবি উঠেছে দ্রুত যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের। এছাড়া রাজনৈতিক সংঘাত বন্ধেরও দাবি উঠেছে।

চুয়াল্লিশ বছর পর করে পয়তাল্লিশে পা দেওয়া বাংলাদেশে পাওয়া না পাওয়ার হিষেবও কষেছেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানগুলোতে আগতরা।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকালে রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয় কুচকাওয়াজ ও শারিরীক প্রদর্শনীর। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

এতে জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ কমিশনার কামরুল ইসলামসহ প্রশাসনের উর্ধনত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদাভাবে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানমালার আয়োজন করে।

দিনভর কোনো অনুষ্ঠান না থাকলেও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকেই আসতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষ। হাতে ফুল নিয়েও শহীদ মিনারে আসেন অনেকে। তবে বিকেল ৪ টা থেকে শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।

বিকেল ৪ টায় বাসদের উদ্যোগে মহিলা কলেজে শুরু হয় চিত্রাংকন প্রতিযোগীতার। এ আয়ােজন থেকে সিলেটে স্মৃতিসৌধ নির্মানের দাবি জানানো হয়েছে।

একই সময়ে চাদনীঘাটে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যেগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা শুরু হয়।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত