১১ আগস্ট, ২০১৬ ১৯:১৭
নবীগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা জাসদের সভাপতি আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু।
এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, জাতীয় পার্টির আহবায়ক ডা. শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মণ, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, সাবেক চেয়ারম্যান মেহের আলী মালদার, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক খাদিজা ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিল হোসেন, অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমুখ।
সভায় বক্তারা নবীগঞ্জ উপজেলায় তৎকালীন সময় যারা জঙ্গি তৎপরতায় জড়িত ছিল তাদেরকে নজরদারীতে রাখার আহবান জানান। শহরে যানজট নিরসনে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, ইনাতগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার নিয়োগ, পল্লী বিদ্যুতের লোডশেডিং, আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও পৌরসভার মেয়রকে আইন শৃঙ্খলার প্রতি মিটিং‘এ উপস্থিত থাকার আহবান জানানো হয়।
সভায় সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু ও উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী জানান, কাজীর বাজার থেকে মার্কুলী সড়ক নির্মাণ কাজের ১২ কোটি টাকা ব্যয়ে টেন্ডার হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।
আপনার মন্তব্য