২৬ মার্চ, ২০১৫ ১৯:১৯
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে এক সংবর্ধনা আয়োজন করা হয়। এতে ১৩৭টি পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী আফিসার মো. সানোয়ারুল হক।
প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের এমপি ও প্যানেল স্পিকার মাহমুদ উস সামাদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান রুমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ নন্দন কান্তি ধর।
সভা পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান।
আপনার মন্তব্য