ছাতক প্রতিনিধি

১৩ আগস্ট, ২০১৬ ১৬:২৫

ছাতকের কয়েকটি গ্রামে পল্লী বিদ্যুতের শুভ উদ্বোধন

ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বাদেশ্বরী, সুড়িগাঁও ও মোগলগাওঁ গ্রামে বহুল প্রত্যাশিত পল্লী বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানে জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা বাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান।

এছাড়াও ছাতক উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত