১৩ আগস্ট, ২০১৬ ১৭:০৬
জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করে জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
শনিবার (১৩ আগস্ট) সিলেটের খাদিমনগর বিদ্যালয়ের সামনে তামাবিল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস-নাশকতার মাধ্যমে যারা দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চায় তারা এদেশের শত্রু। মানুষ হত্যা, জানমালের ক্ষতি সাধন করা ও শান্তিময় সমাজকে অশান্ত করে তোলা কোন ধর্মই সমর্থন করে না। ইসলাম ধর্মেও মানুষ হত্যাকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তারা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক রুহুল আমীন, ম্যানেজিং কমিটির সদস্য শফিকুর রহমান, নুরুল আলম তখন, শামছুদ্দিন কাপ্তান, সহকারী প্রধান শিক্ষক ইছমত আরা, সিনিয়র শিক্ষিকা সিতারা বেগম, রিপন চক্রবর্তী, আফতাবুজ্জামান, আব্দুল করিম, জাকারিয়া মহিউদ্দিন, অফিস সহকারী আব্দুর রহমান, সিনিয়র শিক্ষিকা রিতা রানী গোস্বামী, রূপশ্রী দাস, সেলিনা আক্তার, সিনিয়র শিক্ষক আজহার আলী, মফিজুল ইসলাম, জহিরুল ইসলাম, শহীদুল ইসলাম শাহীন।
এছাড়া প্রাক্তন শিক্ষার্থী আইয়ুব আলী সজিবসহ আড়াই হাজার শিক্ষার্থী উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে।
আপনার মন্তব্য