বানিয়াচং প্রতিনিধি

১৩ আগস্ট, ২০১৬ ২০:৩৪

বানিয়াচংয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করলেন শেখ হাসিনা

বানিয়াচংয়ের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বেলা এগারোটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল ল্যাব ও ৬ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বানিয়াচংয়ে যে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে সেগুলো হলো, সুফিয়া মতিন মহিলা ডিগ্রি কলেজ, আইডিয়াল কলেজ, এলআর সরকারি উচ্চ বিদ্যালয় ও ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়।

এ উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,জনপ্রতিনিধি,সাংবাদিক,মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তার নিজের উপজেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নারায়নগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের শতভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।

দীর্ঘ প্রতীক্ষিত পায়রা সমুদ্র বন্দর,যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম আটলেন বিশিষ্ট মহাসড়ক,সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন এবং ধীরগতির যান চলাচলের জন্য যাত্রাবাড়ি থেকে মাওয়া এবং পাঁচচর থেকে ভাঙ্গা পর্যন্ত পৃথক সার্ভিস লেনসহ চারলেন প্রকল্পের(পদ্মাসেতু সংযোগ সড়ক) আপগ্রেডেশন কাজের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার মন্তব্য

আলোচিত