সিলেটটুডে ডেস্ক

১৩ আগস্ট, ২০১৬ ২১:৩৮

জঙ্গিবাদের বিরুদ্ধে মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতির মানববন্ধন

জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি, সিলেট জেলার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি, সিলেট জেলার সভাপতি শাহ ছদরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজিকুল ইসলাম রানা'র সঞ্চালনায় একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট জেলার সাধারণ সম্পাদক শামছুল আলম সেলিম, সিলেট বিভাগ ইলেকট্রনিক্স টেকনিশিয়ান কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মাইক এন্ড সাউন্ড সিস্টেম শ্রমিক কল্যাণ সমিতি সিলেট জেলার সভাপতি ফিরোজ আহমদ, বাংলাদেশ মিউজিসিয়ান'স ফাউন্ডেশন সিলেট জেলার দপ্তর সম্পাদক আহসান কবির অলি, মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি'র উপদেষ্টা সৈয়দ দারা মিয়া, সহ-সভাপতি জয়দ্বীপ রায় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বাঙালি জাতি অকুতোভয় চিত্তে অতীতে অনেক পাহাড়সম বাধা বিপত্তি জয় করেছে। যুগের পর যুগ থেকে বাঙালি যেমনি শান্তি প্রিয় জাতি হিসেবে বিশ্বব্যাপী পরিচিত পেয়েছে ঠিক তেমনি প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছে এবং অন্যায়কারীদের সমুচিত জবাব দিয়েছে। অন্যায় ও ষড়যন্ত্রকে পরাজিত করে বাঙালিরা একের পর এক গড়েছে জয়ের ইতিহাস। এরই ধারাবাহিকতায় এবার জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছে বাংলার মানুষ। এই লড়াইয়েও বাংলাদেশের শান্তি প্রিয় মানুষ জয় লাভ করবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ তোফায়েল আহমদ সেফুল, মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি'র বাপ্পী বণিক, কুদ্দুস আহমদ, মহেষ ঘোষ, মো. মানিক, বাংলাদেশ মিউজিসিয়ান'স ফাউন্ডেশনের সুদ্বীপ পাল, সরকার পিংকু, মাইক এন্ড সাউন্ড সিস্টেম শ্রমিক কল্যাণ সমিতির সোহেল আহমদ, প্রদীপ সিং, শাহীন আহমদ, সিলেট বিভাগ ইলেকট্রনিক্স টেকনিশিয়ান কল্যাণ সমিতির দেলোয়ার হোসেন, বিপুল দেবনাথ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত