১৪ আগস্ট, ২০১৬ ১৪:০৪
দেশব্যাপী শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধনের অংশ হিসেবে জগন্নাথপুরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- উপজেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজ, রাণীগঞ্জ কলেজ, হবিবপুর-কেশবপুর ফাজিল মাদ্রাসা এবং সরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়।
উদ্বোধন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কাজী আরিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন ও অরূপ সরকারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর ডিগ্রি কলেজে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ ভূঁইয়া, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন, আব্দুস শহীদ, কলেজের অধ্যক্ষ আব্দুন নূর, প্রভাষক নিয়াজ আহমদ ভূঁইয়া, আব্দুল বাতেন ও সাংবাদিক এমডি মুন্নাসহ কলেজের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
রাণীগঞ্জ কলেজে উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মজলুল হক, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলাউর রহমান ঠাকুর, প্রভাষক সাংবাদিক মিছলুর রহমানসহ কলেজের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
আপনার মন্তব্য