মৌলভীবাজার প্রতিনিধি

১৫ আগস্ট, ২০১৬ ১২:৩৬

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

জাতীয় শোক দিবসে মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সোমবার সকাল ৯টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. শাহ জালাল, জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত