প্রেস বিজ্ঞপ্তি

১৫ আগস্ট, ২০১৬ ১৫:৪১

এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছে চারখাই উন্নয়ন সোসাইটি

১৪ আগস্ট রবিবার চারখাই উন্নয়ন সোসাইটি’র (চাইসো) উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা ও ২ নং চারখাই ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্যদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর হল রুমে সকাল ১১.০০ ঘটিকায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ২ নং চারখাই ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্যদের সংবর্ধনার পাশাপাশি চারখাই ইউনিয়নের অন্তর্ভুক্ত চারখাই উচ্চ বিদ্যালয়, সৈয়দা ফারহানা হোসেন উচ্চ বিদ্যালয়,জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, চারখাই জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রহমাতাবাদ দারুসসুন্নাহ আলিম মাদ্রাসার এস.এস.সি ও দাখিল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধ ও বিয়ানিবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা ও বিয়ানীবাজার উপজেলার কৃষি অফিসার মহোদয়।

এসময় বক্তারা বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানিয়ে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হব। বর্তমান সময়ে জঙ্গিবাদের ছোঁয়া থেকে নিজেদেরকে সর্বদা দূরে রাখতে হবে। সবাই সব সময় সচেতন থাকতে হবে। দেশ প্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গঠন করতে হবে।বক্তারা চারখাই উন্নয়ন সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, চারখাই উন্নয়ন সোসাইটির এই উদ্যোগ বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে উৎসাহিত করবে।

 

আপনার মন্তব্য

আলোচিত