জগন্নাথপুর প্রতিনিধি

১৫ আগস্ট, ২০১৬ ২২:০৩

জগন্নাথপুরে জাতীয় শোক দিবস পালিত

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় আব্দুস সামাদ অডিটরিয়ামে শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা এমন এক সময়ে জাতীয় শোক দিবস পালন করছি, যখন দেশে জঙ্গিবাদ সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে। সরকার জঙ্গিবাদ দমনে কঠোর পদক্ষেপ গ্রহন করেছে। এ জন্য সামাজিক সচেতনতা খুবই জরুরী।

তিনি আরো বলেন, ৭৫ এর খুনি গোষ্ঠির প্রজন্মই এখন জঙ্গিবাদে মেতে উঠেছে। তাদের বিরুদ্ধে সরকারের পাশাপাশি সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, যুক্তরাজ্য আ.লীগের সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, সৈয়দ সাব্বির আহমদ, যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম রিপন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ শাহেদ আহমদ, সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না।

সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার ওসি মো.মুরসালিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি আরাফাত মিয়া, সাধারণ সম্পাদক ক্ষিতিশ দাস, জেলা ছাত্রলীগ নেতা সিতু আহমদ, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক রুমেন আহমদ, যুগ্ম-সম্পাদক কল্যাণ কান্তি রায় সানি, আব্দুল মুকিত, ছাত্রলীগ নেতা আব্দুল কাদির, তানভীর আলম পিয়াস, হুমায়ূন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত