১৬ আগস্ট, ২০১৬ ১৩:৫২
সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল এস, দৈনিক সমকাল, কাজিরবাজার ও সিলেটটুডে টুয়েন্টিফোর’র বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলা সদরের নতুন বাজারস্থ খাজাঞ্চি রোডের (পূর্ব-জানাইয়ার) ভাড়া বাসায় এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এতে সংঘবদ্ধ চুরেরদল নগদ টাকা, পত্রিকা ও টেলিভিশন এবং ব্যাংকের জরুরী কাগজাদিসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালেই বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাসুদুর রহমান, এসআই হাবিবুর রহমান, এসআই রাজিবসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় সাংবাদিক খায়ের বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
জানাগেছে, সোমবার রাত আনুমানিক ২টার দিকে নিজ রুমে ঘুমিয়ে পড়েন। একারণে চুরেরদল বাসার বেলকনীর নাচরা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।
মঙ্গলবার ভোর ৬টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের আসবাবপত্র এলামেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় ঘরে থাকা নগদ ৩৫ হাজার টাকা, একটি মুভি ক্যামেরা, একটি মোবাইল সেট, চ্যানেল এস, সমকাল,কাজির বাজার, অনলাইন নিউজ পোর্টাল সিলেটটুডে পত্রিকার আইডি কার্ড, মোটর সাইকেলের কাগজ, ড্রাইভিং লাইসেন্স ডাচবাংলা ব্যাংকের এটিএম কার্ড, আসবাবপত্র ও জরুরী কাগজপত্রাদি নিয়ে যায় সংঘবদ্ধ চুরের দল। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক খায়ের।
এদিকে সাংবাদিক খায়েরের বাসায় চুরির খবর পেয়ে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনসহ রাজনৈতিক নেতৃবন্দ, প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সিনিয়র সহ-সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, মোহাম্মদ আলী শিপন, অসিত রঞ্জন দেবসহ বিশ্বনাথে কর্মরত সাংবাদিকবৃন্দ ঘঁনাস্থল পরিদর্শন করেছেন। তারা এঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ঘঁনার রহস্য উদঘাটনের জন্যে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা স্বীকার করে থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, পরিদর্শন করেছি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মন্তব্য