নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০১৬ ১৪:২২

লিডিং ইউনিভার্সিটির বাসের ধাক্কায় ব্লু বার্ডের ছাত্র গুরুতর আহত

বাস ও চালক আটক

সিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্টে বেসরকারি লিডিং ইউনিভার্সিটির বাসের ধাক্কায় রিকশা চালকসহ ব্লু বার্ড স্কুলের এক ছাত্র ও তার মা আহত হয়েছেন।  আহতরা হলেন শিবানী সিনহা, প্রান্তিক সিংহ(১২)। এরমধ্যে আহত ছাত্রের অবস্থা গুরুতর।

এ ঘটনায় লিডিং ইউনিভার্সিটির বাস ও চালককে আটক করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে প্রান্তিক ও তার মা একটি রিকশায় যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির একটি বাস রিক্সাটিকে চাপা দেয়। বাসের চাপায় রিকশা আরোহী  মা ও ছেলে ছাড়াও রিকশা চালক আহত হন। পরে উপস্থিত জনতা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রান্তিকের বাবা ফটোসাংবাদিক রণজিৎ সিংহ জানিয়েছেন, গুরুতর আহত প্রান্তিকের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।


আপনার মন্তব্য

আলোচিত