নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০১৫ ১৪:২২

শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি অপহরনকারীদের

ছাতকে পাঁচ বছরের এক শিশুকে অপহরণ করে দু’লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরনকারীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে। 

অপহৃত শিশু ইমন বাতিরকান্দি গ্রামের জহুর আলীর ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়ির পাশে ছাতক-দোয়ারা সড়ক থেকে শিশু ইমন অপহৃত হয়। অপহরনের কিছুক্ষণ পর অপহরনের কথা স্বীকার করে অজ্ঞাত জায়গা থেকে অপহরনকারীরা একটি গ্রামীন মোবাইল ফোন থেকে একই গ্রামের ইমনের আত্মীয় কালা মিয়ার ব্যবহৃত ০১৭১৬-৪৬৭৭৮১ নং মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করে। 

এদিকে, ইমন অপহরনের ঘটনায় তার বাড়িতে চলছে আহাজারী। বাকরুদ্ধ হয়ে পড়েছেন ইমনের মা-বাবা। আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছেন। জানাজানি না করে মুক্তিপনের সমুদয় টাকা নিয়ে দোয়ারাবাজারে আসার জন্য অপহরনকারীরা মোবাইল ফোনে জানায়।

এ ব্যাপারে ছাতক থানার ওসি হারুন-অর রশীদ চৌধুরী জানান, অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে। 

আপনার মন্তব্য

আলোচিত