২৮ মার্চ, ২০১৫ ১৫:৪২
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও করিমউল্লাহ মার্কেটের স্বত্তাধিকারী আতাউল্লাহ সাকেরকে হত্যা ও গুমের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। শনিবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে করিমউল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হুকমীদাতা ইয়াসিন ওসমানকে নি:শর্ত ক্ষমা চাইতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন ব্যবসায়ীরা।
করিমউল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কাউসার আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন- করিমউল্লাহ মার্কেটের স্বত্তাধিকারী আতাউল্লাহ সাকেরকে গুম ও হত্যার হুমকীর প্রতিবাদে সিলেটের ব্যাবসায়ীরা আজ ঐক্যবদ্ধ।
সাকেরকে গুম ও হত্যার হুমকিদাতা ওসমান গণি (প্রা.) লিমিটেডের কর্ণধার ইয়াসিন ওসমান ২৪ ঘন্টার মধ্যে সিলেটের স্থানীয় ও জাতীয় পত্রিকায় দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা তুরন মিয়া, সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, চেম্বার পরিচালক মুকির হুসেন চৌধুরী।
মানববন্ধনে ও সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোহাম্মদ ছানাওর, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেল, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলা, ট্রেড সেন্টারের বদ্ধ দাস টুটুল, টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি আজিজুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মো. ছমর উদ্দিন মানিক, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান মানিক, বাংলাদেশ হিউমেন রাইসের সৈয়দ সাইদুল সালাম দুলাল, খসরুর রশিদ, এডভোকেট বদরুল হোসেন, শিবগঞ্জ বাজার এর সভাপতি মুহিবুর রহমান মুহিব, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ প্রমুখ।
আপনার মন্তব্য