নিউজ ডেস্ক

২৮ মার্চ, ২০১৫ ২০:১২

যক্ষা প্রতিরোধে সিলেট নাটাবের মতবিনিময় সভা

যক্ষা রোগ প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচী বাস্তবায়নকারী জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'ন্যাশনাল এন্টি-টিউবারকিউলোসিস এসোসিয়েশন অব বাংলাদেশ (নাটাব)' এর সিলেট বিভাগীয় মতবিনিময় সভা শনিবার নগরীর লামাবাজারস্থ রয়েল শেফ রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়।

নাটাব সিলেট জেলা শাখার সাবেক সভাপতি ইকবাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সকাল দশটায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠান পরিচালনা করেন নাটাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অমর দেব রায় প্রদীপ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের প্রাক্তন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মামুন পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বক্ষব্যাধি হাসপাতালের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডাঃ শাহ আলম এবং সিলেট জেলা বক্ষ ব্যাধি হাসপাতালের ভারপ্রাপ্ত কনসালটেন্ট ডাঃ জাকারিয়া মাহমুদ, নাটাবের কেন্দ্রীয় কমিঠির সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী।

মতবিনিময় সভায় সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও সংস্থার প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠণের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার বিষয়বস্তু ছিলো এবারের বিশ্ব যক্ষা দিবসের মূল প্রতিপাদ্য “যক্ষা খুঁজবো ঘরে ঘরে, সুস্থ করবো চিকিৎসা করে” শ্লোগানকে সামনে রেখে যক্ষা মোকাবেলায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া, কর্ম পরিকল্পনা নির্ধারণ, কর্মসূচী বাস্তবায়নে সুশীল সমাজের সুচিন্তিত পরামর্শ ও মতামত আদান-প্রদান।

বক্তারা বলেন নাটাবের জন্ম এই সিলেটেই এবং দেশে যক্ষা বিষয়ক জনসচতেনতা তৈরীতে একটি সামাজিক আন্দোলন শুরু হয় এই সিলেট জেলা থেকেই। তাই যক্ষা নিয়ন্ত্রণ ও সমূলে বিদায় না করা র্পযন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি এবং এক্ষেত্রে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও দেশী-বিদেশী বিভিন্ন দাতা সংস্থার অবদানের কথা উল্লেখ করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যহত রাখার অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সভাপতি ধৌর্জঠি কুমার বসু, মৌলভীবাজার জেলা নাটাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, শ্রীমঙ্গল শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওসার ইকবাল, নাটাবের কেন্দ্রীয় কমিটির প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমান, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচী বাস্তবায়নকারী সহযোগী এনজিও সংস্থা ভার্ড এর টিবি কন্ট্রোল প্রোগ্রামের কো-অর্ডিনেটর ডাঃ মুহাম্মদ আবু জাহাঙ্গীর চৌধুরী পাভেল প্রান্তিক পর্যায়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যা এবং যক্ষা প্রতিরোধে বিভিন্ন বাধা ও সমস্যার দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং এতে আশার আলো প্রতিনিধি অলক দেব ও ব্র্যাকের একজন প্রতিনিধি যক্ষা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে তাদের সংস্থার কার্য্ক্রম সম্পর্কিত প্রতিবেদন তুলে ধরেন।

আপনার মন্তব্য

আলোচিত