২৯ মার্চ, ২০১৫ ১৯:২০
সিলেট নগরীর সুবিদবাজারের লাভলী রোড থেকে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শাহ মোহাম্মদ শওকত আলী (৫৮) নগরীর জিন্দাবাজারের রাজা ম্যানশনের প্রিন্টিং ব্যবসায়ী। রোববার (২৯ মার্চ) ভোরবেলা ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেন নি শওকত। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
জানা যায়, রাজাম্যানশনস্থ পিএইচপি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ও নগরীর লাভলী রোডের বাসিন্দা শওকত আলী রোববার ভোরে বাসা থেকে বের হয়ে নিকটস্থ মসজিদে ফজরের নামাজ পড়তে যান। কিন্তু নামাজ শেষে সারা দিনেও তিনি বাসায় ফিরেন নি। ব্যবসা প্রতিষ্ঠানেও যান নি।
নামাজ পড়তে যাবার কারনে তাঁর মোবাইল ফোন বাসায় রেখে গিয়েছিলেন এমনকি তাঁর ম্যানিব্যাগও বাসায় ছিলো। নামাজ পড়তে যাওয়ার সময় শওকত আলীর পরনে ছিলো লুঙ্গি ও পাঞ্জাবী।
পরিবারের লোকজন আত্মিয় স্বজনের বাসায় খোঁজ করেও তাঁর সন্ধান পাননি । এ ব্যাপারে শওকত আলির ছেলে সৈয়দ আহসান শওকত জালালাবাদ থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করেছেন । সাধারণ ডায়েরির নম্বর ১৫৭৩ ।
নিখোঁজ মোহাম্মদ শওকত আলীর লন্ডন প্রবাসী মেয়ে তাহমিনা শহকত সিলেটটুডে২৪ডটকম কে জানান, তার বাবা আজ ভোরে নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেননি । তাঁর সাথে কারো কোন শত্রুতা ছিলো না । তিনি কোনধরনের রাজনীতির সাথেও জড়িত নন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালের দিকে শওকত আলী অপহরণের শিকার হন, তবে ঐদিনই তিনি আবার ফিরে আসেন ।
নিখোঁজ ব্যবসায়ীর উদ্বিগ্ন পরিবার তাঁর সন্ধানের জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন। শওকত আলীর কোনো খোঁজ পেলে ০১৭১৫০৮৩২০৬ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পরিবারেরর সদস্যরা।
আপনার মন্তব্য