নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০১৫ ১২:৩৮

সাঈদ হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবীতে আন্দোলনে শিক্ষার্থীরা(ভিডিও)

সিলেটে চতুর্থ শ্রেনীর ছাত্র আবু সাঈদ হত্যাকান্ডে জড়িত সকল আসামীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে অন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সোমবার (৩০ মার্চ) সকালে নগরীর মিরাবাজার মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করে এ মর্মান্তিক হত্যাকান্ডের সাথে জড়িত সকল অসামীদের গ্রেফতারের দাবী জানায়।

মিরাবাজার পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় প্রতিষ্ঠানটির কয়েকশত শিক্ষার্থী। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানায়, এ হত্যাকান্ডের পর থেকে তারা নিজেরা নিরাপত্তাহীনতায় ভূগছে। অভিবাবকরাও তাদের স্কুলে পাঠিয়ে আতংকে থাকেন। তাই অবিলম্বে সকল আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

এর আগে গত ১৪ মার্চ নগরীরর ঝর্ণার পাড় আবাসিক এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুরের বাসা থেকে শিশু আবু সাঈদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবীতে আপহরনের ৩ দিন পর তাকে হত্যা করে পুলিশ কনস্টেবল এবাদুর, র্যা বের সোর্স গ্যাদা, নুরুল ইসলাম রাকিবসহ সহযোগীরা।

লাশ উদ্ধরের পর রাতেই কনস্টেবল এবাদুর, র্যা বের সোর্স গ্যাদা, নুরুল ইসলাম রাকিবকে গ্রেফতার করে পুলিশ। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার সাথে অরোও জড়িতদের নাম উঠে আসে। কিন্তু ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও বাকীরা এখনো গ্রেফতার হয়নি। পুলিশ কর্মকর্তারা জারিয়েছেন দ্রুত অন্য আসামীদের গ্রেফতার করে পুলিশী প্রতিবেদন আদালতে দাখিল করা হবে

ভিডিও : সাঈদ হত্যার বিচার দাবি

আপনার মন্তব্য

আলোচিত