৩০ মার্চ, ২০১৫ ১৬:২১
মৌলভীবাজারের আইন সহায়তা কেন্দ্র শ্রীমঙ্গল শাখার উদ্যোগে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেল লাইনে ট্রেন চলাচলে নানা সমস্যা নিয়ে ৮ দফা দাবী নিয়ে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। গত ৩০ মার্চ সোমবার বেলা ২ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আফসার আহমেদ ছবদর, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক গোলাম শিবলী চৌধুরী, প্রচার সম্পাদক বিজয় সাহা, সাংবাদিক ইমাম হোসেন সোহেল, অনলাইন পত্রিকা সিলেট টুডে ২৪ডটকম এর শ্রীমঙ্গল সংবাদদাতা সনেট দেব চৌধুরীসহ আরো অনেকে।
আইন সহায়তা কেন্দ্র শ্রীমঙ্গল শাখার নেতৃবৃন্দ বলেন, শ্রীমঙ্গল প্রকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও চায়ের রাজধানী হিসেবে খ্যাত। যা বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে শ্রীমঙ্গলের। এখানে নানা দেশের পর্যটক এখানে আসেন। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারও পর্যটক এখানে আসেন। ইতিমধ্যে বর্তশান সরকার মৌলভীবাজার জেলাকে ও শ্রীমঙ্গলকে পর্যটন শহর হিসেবে ঘোষনা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় এই যে, বর্তমানে যেসকল আন্তঃনগর ট্রেন সমুহ ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেল পথে যাতায়াত কওে সে সকল ট্রেন সমূহের সেবার মান ও অবস্থা অত্যন্ত নাজুক। সড়ক পথে নিরাপদ যাতায়াত নিশ্চয়তা না থাকায় আন্তঃনগর ট্রেনের আসন ও টিকেট সংকটেরকারনে শ্রীমঙ্গল উপজেলা দিন দিন পর্যটক হ্রাস পাচ্ছে। ফলে পর্যটক ও স্থানীয় জনগন চরম ভোগান্তির শিকার।
ইতিমধ্যে এ বিষয়ে বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটি শ্রীমঙ্গল শাখার পক্ষ থেকে এসব সমস্যা নিরসনে মানববন্ধন করা হয়েছে ও রেল মন্ত্রনালয়ের মন্ত্রী ও সচিব মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আইন সহায়তা কেন্দ্র এর ৮ দফা দাবী গুলো হলো:
১। ঢাকা-সিলেট রেলপথে উন্নতমানের (বিলাসবহুল) আন্তঃনগর ট্রেন চালু করা।
২। সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা আন্তনগর ট্রেন সমুহের পুরাতন ইঞ্জিন ও বগি পরিবর্তন করে নতুন ইঞ্জিন ও বগি সংযোগ করা।
৩। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের জন্য বিভিন্ন আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা (কোটা) সংরক্ষন বৃদ্ধি করা।
৪। টিকেট কালোবাজারী রোধের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহন করা।
৫। ইভটিজিং প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা।
৬। রেলওয়ে প্লাটফর্ম, টয়লেট পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় বরাদ্দ বৃদ্ধিসহ কাযকরী পদক্ষেপ গ্রহন করা।
৭। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় আইন শৃংখলা পরিস্তিতির উন্নতিকল্পে বিশিষ কওে জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ ছিনতাই প্রতিরোধ কার্যক্রম ব্যবস্বথা গ্রহন করা।
৮। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় গনশৌচাগার নির্মান করা।
আপনার মন্তব্য