৩১ মার্চ, ২০১৫ ১৬:০৬
ফাইল ছবি
সিলেটের জৈন্তাপুরের একটি মসজিদ থেকে অনেক পুরনো একটি মর্টারসেল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে মর্টারসেলটি মুক্তিযুদ্ধের সময়কার। বর্তমানে এটি জৈন্তাপুর পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বরইকান্দি গ্রামের জামে মসজিদের পুকুর পুন:খননের কাজ চলছিল। হঠাৎ করে শ্রমিকরা মাটির নিচে মর্টারসেলটির সন্ধান পান। পরে এলাকার লোকজন পুলিশে খবর দেন।
জৈন্তাপুর থানার ওসি গোলক চন্দ্র বসাক এর নেতৃত্বে একদল পুলিশ বরইকান্দি গ্রামে এসে মর্টার সেলটি উদ্ধার করে থানায় নিয়ে যান। মর্টার সেল উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১২১২) করা হয়েছে।
ওসি গোলক চন্দ্র বসাক জানান- মর্টারসেলটির ওজন প্রায় ৫ কেজি। পুকুর থেকে উদ্ধার করে এটি থানায় নিয়ে আসা হয়েছে। মর্টার সেলটি পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বোমা বিশেষজ্ঞদের অবগত করা হয়েছে।
আপনার মন্তব্য