৩১ মার্চ, ২০১৫ ২২:৪৪
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার ছাত্রলীগ কর্মী সুমন দাস হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সজল দাস অনিক জামিন পেয়েছেন।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আকবর আলী মৃধা’র আদালতে অনিকের আইনজীবীরা জামিন প্রার্থনা করলে আদালত জামিন মঞ্জুর করেন।
সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন অনিক। এসময় তাকে জেলা ও মহানগর ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া করা হয়।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে, যুবলীগ নেতা আনোয়ারুল হক আলম, শাহ নেওয়াজ আলম পলাশ, নির্মল সিংহ, সুমন শিংহ, বিক্রম কর সম্রাট, তোরাব আলী, মহানগর ছাত্রলীগ নেতা তপু দেব, শাকিল আহমদ, এডভোকেট প্রবাল চৌধুরী পুজন, শেখ লিপন, বিপ্লব এ্যাশ, ওলামালীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান, সাইফুল, সাজু, খালেদ, বাপ্পা, মনির, রতন, রায়হান, সারোয়ার, অপু, আশিক, আশরাফ, আনহার, জাহেদ, রায়হান, রতন, পান্না, ময়নুল, রাসেল, মুনিম, ওয়াহিদ, বাধন, জনি, কুদ্দুস, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব গাজী রাহুল, জুনেদ আহমদ, জোনাক, শাবিপ্রবি ছাত্রলীগ নেতা রূপক, নুর আলম, মোস্তাক, মনিরুজ্জামান মনির তৌকির, বিক্রম নিঝুম সাংমা প্রমুখ।
সুমন হত্যার ঘটনার রাতেই পুলিশ ছাত্রলীগ নেতা অনিককে আটক করে। প্রায় ৫ মাস কারাভোগের পর অনিক জামিন পেয়েছেন।
উল্লেখ্য,গত বছরের ২০ নভেম্বর হল দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পার্থ-সবুজ ও উত্তম-অঞ্জন গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ হয়। উভয় গ্রুপের সংঘর্ষে ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি শাখার ছাত্রলীগ কর্মী সুমন চন্দ্র দাস নিহত হয়।
আপনার মন্তব্য