০২ এপ্রিল, ২০১৫ ১৫:০২
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের ছাতক পৌরসভার বাহাদুরপুর এলাকা থেকে ১৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য ২ লক্ষ ০৭ হাজার টাকা।
বৃহস্পতিবার বিজিবি ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর সোয়া ২টায় নোয়াকোট বিওপির টহল দল ছাতক পৌরসভার বাহাদুরপুর এলাকায় থেকে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালায়। অভিযানকালে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ এবং ৯০ বোতল এসি ব্লাক মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদ স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
আপনার মন্তব্য