০৪ এপ্রিল, ২০১৫ ১৪:১৬
সুনামগঞ্জে পুলিশ এসল্ট মামলায় বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সুনামগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল্লাহ জুনেদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া।
সুনামগঞ্জ সদর থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম জানান, গত ৫ জানুয়ারি গ্রেফতারকৃত তিন জন বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামী।
আপনার মন্তব্য