ডেস্ক রিপোর্ট

০৪ এপ্রিল, ২০১৫ ১৪:৫৯

গোয়াইনঘাটে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

সিলেটের গোয়াইনঘাটে ৪দিন থেকে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। গত ৩১ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার মাতুরতল বাজার থেকে সে নিখোঁজ হয়।

নিখোঁজ শিক্ষার্থী নাম জাকির হোসেন। সে উপজেলার তারুখাল গ্রামের ব্যবসায়ী হারুন রশিদের পুত্র। পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় থেকে সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

এব্যাপারে তার পিতা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারন ডায়রি করেছেন। যার নং (৯৪) তাং-০২-০৪-১৫ইং। 

থানায় দায়েরকৃত ডায়রি ও পরিবার সুত্রে জানা গেছে গত ৩১ মার্চ গোয়াইনঘাট কেন্দ্র থেকে জাকির হোসেন এসএসসি এর সর্বশেষ ব্যবহারিক পরীক্ষা দিয়ে মাতুরতল বাজারে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে তার বাবার সাথে দেখা হয়। এরপর থেকে তাকে আর  খোঁজে পাওয়া যায়নি। 

নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিল আকাশি রংয়ের ফুল হাতা র্শাট ও কালো রংয়ের জিন্স‘র প্যান্ট। তার উচ্চতা ৫ফুট ৩ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখ মন্ডল লম্বাটে, সে সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলে। 

কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধ্যান পেলে (০১৭৬৫৮৮২৩৮৩/০১৭১৪৩৬৪৮১৮) এই নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত