০৪ এপ্রিল, ২০১৫ ১৬:৩১
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারসহ ৯৮ হাজার ভারতীয় নাসির উদ্দীন বিড়ি ও ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। মৌলভীবাজারের শরীফপুর ও আলীনগর সীমান্তের দুটি পৃথক স্থানে শুক্রবার দিবাগত রাত আড়াইটায় আলীনগর সীমান্তের শিকরিয়া গ্রাম থেকে ১০০ বোতল ভারতীয় মদ ও শনিবার সকাল সাড়ে ১১টায় চাতলাপুর চা বাগান এলাকায় একটি প্রাইভেট কার থেকে ৯৮ হাজার ভারতীয় বিড়িসহ ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গলস্থ বিজিবি ৪৬ নং ব্যাটেলিয়ন কার্যালয় সূত্রে জানা যায়, আলীনগর সীমান্ত ফাঁড়ির হাবিদলদার রেজাউল করিমের নেতৃত্বে ১০০ বোতল ভারতীয় মদ ও শনিবার চাতলাপুর সীমান্ত ফাঁড়ির নায়েব হাবিলদার দাইমুল হকের নেতৃত্বে বিজিবি সদস্যরা চাতলাপুর চা বাগান এলাকায় একটি প্রাইভেট কারকে ধাওয়া করে। চোরাকারবারীরা চাতলাপুর চা বাগানের চৌচল্লিশ পাট্টা এলাকায় কারটি ফেলে পালিয়ে গেলে কারের (ঢাকা মেট্রো-ক-০৩-৮৯৪৮) ভিতর থেকে ৯৮ হাজার ভারতীয় নাসির উদ্দীন বিড়ি ও ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
শ্রীমঙ্গলস্থ ৪৬ নং বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার ল্যা: কর্ণেল নাসির উদ্দীনপৃথক দুটি স্থান থেকে কারসহ বিড়ি ও ভারতীয় মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। উদ্ধারকৃত বিড়ির মূল্য ৯৮ হাজার টাকা, ১১০ বোতল মদের মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা ও জব্দকৃত কারের মূল্য সাড়ে ছয় লাখ নির্ধারণ করা হয়। এ ব্যাপারে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হবে।
আপনার মন্তব্য