নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০১৫ ১৮:১৫

দক্ষিণ সুরমায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে চালক ঘটনাস্থলেই মার যান। এতে আহত হন অটোরিকশার আরো দুই যাত্রী। শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহত অটোরিকশাচালক কাওছার আহমদ ওসমানীনগর থানার খুশিপুর গ্রামের আবির আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়- সিলেটগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক নিহত হন।

এদিকে এ ঘটনায় ঘাতক ট্রাকটির চালক ও হেলপারকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপ দিলে অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘাতক ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

 

 

আপনার মন্তব্য

আলোচিত