০৫ এপ্রিল, ২০১৫ ১৫:১৮
ভূমিখেকো চক্রের হাত থেকে সিলেট নজরুল একাডেমী রক্ষায় আন্দোলনে নেমেছেন সিলেটের নানা শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শরীক হয়েছেন এই আন্দোলনে। আজ দুপুরে মানবন্ধনের মাধ্যমে রাজপথের আন্দোলন কর্মসূচী শুরু করেছেন তারা। নজরুল একাডেমী রক্ষায় আগামীতে আরো কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন।
দখলদার চক্রের হাত থেকে নজরুল একাডেমী রক্ষায় ৭ দিনের কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
একাডেমীর সামনে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সিলেটের মানুষ ন্যায্য যত আন্দোলনে নেমেছে সফলতা পেয়েছে। আমরা সিলেটবাসীকে নিয়ে আজ সিলেট নজরুল একাডেমীর ভুমি রক্ষার জন্য মাঠে নেমেছি, আশাকরি এ একাডেমীর ভূমি কোনো ভূমি খেকো চক্র নিতে পারবে না। নজরুল একাডেমীর ভুমি রক্ষায় সিলেটবাসী রক্ত দেবে তার পরও ভূমি খেকোদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না।
বক্তারা আরোও বলেন, জামায়াতি ভূমিখেকো চক্র এই দেবোত্তর সম্পত্তি দখলে নিতে একটি পক্ষকে মালিক সাজিয়ে আদালতকে ভুল তথ্য দিয়ে নজরুল একাডেমির দখল নিতে মরিয়া হয়ে উঠে। একাডেমির দায়িত্বশীলদের অনেকেও ব্যক্তিগতভাবে লাভবান হয়ে এই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছেন। এই চক্রকে প্রশাসনের যেসব কর্মকর্তা অন্যায় সহযোগিতা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। অবিলম্বে চক্রান্ত ষড়যন্ত্র বন্ধ করে শান্তির শহর সিলেটকে শান্ত রাখার আহবান জানানো হয়। যদি সিলেটের নজরুল একাডেমীর ভূমি ব্যহাত হয় তাহলে সিলেটবাসী সারা সিলেট অচল করে দিবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক আলী আহমদ, গণতন্ত্রী পাটির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, মহানগর ন্যাপের সভাপতি ইছাক আলী, জেলা বাসদের সমন্বক আবু জাফর, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সাংবাদিক লেখক আফতাব আহমদ চৌধুরী, নজরুল একাডেমী সিলেটের সভাপতি কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক কাউন্সিলর রেজওয়ান আহমদ, সাংস্কৃতিক সংগঠক আমিরুল ইসলাম চৌধুরী বাবু, শামসুল বাছিত শেেরা, রজত কান্তি গুপ্ত, বেলাল আহমদ চৌধুরী, এ এম এজাজ, রিয়াদ আহমদ, সুসান্ত সিনহা, সাংবাদিক মঈনুদ্দিন মন্জু, প্রভাষক প্রনবকান্তি দেব, মেহেদী কাবুল, শমসের কামাল, মানবাধিকার কর্মী রাকেশ রায়, এহসানুল হক তাহের, অধ্যক্ষ হিমাশু বিশ্বাস, বিজয় রায়, দেওয়ান রজব আলী, বিপ্র দাস বিক্রম, আলা উদ্দিন, রাজন তালুকদার, ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, আনিস মাহমুদ প্রমুখ।
আপনার মন্তব্য