নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০১৫ ১৯:২৫

রিকাবীবাজারে যুবক হত্যার ঘটনায় আটক ২

সিলেটে নগরীর রিকাবীবাজারে যুবককে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন নগরীর মাদার কেয়ার পলি ক্লিনিকের নৈশ প্রহরী তারেক আহমদ সুমন (২২) ও ওয়ার্ডবয় মো. ইসরক উদ্দিন (২৮)।

রোববার বেলা ২টার দিকে মাদার কেয়ার হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

আটক সুমনের বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি বর্তমানে সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার একটি বাসার ভাড়াটিয়া বাসিন্দা। ইসরক উদ্দিন সদর উপজেলার বটেশ্বর এলাকার বাসিন্দা মতিন মিয়ার ছেলে।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

এর আগে, বেলা ১ টার দিকে নগরীর রিকাবিবাজার সংলগ্ন মাদার কেয়ার ক্লিনিকের পাশ্ববর্তী একটি ড্রেন থেকে আখতার হোসেন রাহুল (৩৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

রাহুলের বরিশাল জেলার পতোয়াখালি থানায়। তিনি নগরীর বাগবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি নিজেকে কখনো যুবলীগ নেতা, কখনো যুবদল নেতা আবার কখনো সাংবাদিক বলে অন্যদের কাছে পরিচয় দিতেন। তবে রাহুল মূলত কনডেনস দুধের ব্যবসায়ী বলে জানা গেছে।

 

 

আপনার মন্তব্য

আলোচিত