ডেস্ক রিপোর্ট

০৫ এপ্রিল, ২০১৫ ২০:৫৫

দক্ষিণ সুরমায় টিএমএসএস’র ফ্রি চিকিৎসা ক্যাম্প

টিএমএসএস সিলেট জোন শাখার উদ্যোগে সমৃদ্ধ কর্মসূচীর আওতায় পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় রবিবার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের নিজগাঁওস্থ হযরত আলী (রহ.) একাডেমি কমপ্লেক্স প্রাঙ্গনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

টিএমএসএস সিলেট জোন শাখার প্রধান মো. ফায়জুল হক এর সভাপতিত্বে ও কো-অডিনেটর মো. মনোয়ার হোসেন এর পরিচালনায়  ফ্রি চিকিৎসা ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আলী (রহ.) একাডেমি প্রিন্সিপাল মাওলানা নজির হোসেন, শিক্ষক মাওলানা রুহুল আমীন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা এখলাছ মিয়া, ব্যবস্থাপত্র প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ ডা. শিপা বেগম ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. কামরান খান। 

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী মো. খয়বর হোসেন, প্যারামেডিক মো. আল মামুন সরকার, স্বাস্থ্যসেবী মো. ছালমা বেগম, সাহেদা বেগম, রুমী বেগম,  আছমা বেগম,  সুজনা বেগম,  লিমা বেগম, ছনিয়া বেগম,  হাসনা বেগম, রাহিমা বেগম প্রমুখ।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে দেড় শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র প্রদানসহ ৩০টি রোগের ঔষধ প্রদান করা হয়। 

আপনার মন্তব্য

আলোচিত