নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০১৫ ০১:৩৫

নিরবিছিন্ন বিদ্যুতের দাবিতে সিলেট-তামাবিল সড়কের বিভিন্নস্থানে অবরোধ

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সিলেট-তামাবিল সড়কের কয়েকস্থান অবরোধ পালন করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও ব্যবসায়ীরা। এসময় এলাকার লোকজনেরা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধের কারণে রাস্তায় বিভিন্ন ধরণের যানবাহন আটকা পড়ে।

রবিবার রাত সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত থেকে সিলেট সদরের শাহপরাণ, খাদিমপাড়া, দাসপাড়াসহ  কয়েকটি এলাকায় সিলেট-তামাবিল সড়কে আগুন ধরিয়ে ওই অবরোধ সৃষ্টি করা হয়। 

এসময় অবরোধকারীদের মাঝে উত্তেজনা দেখা দিলে শাহপরাণ থানা পুলিশের অনুরোধে পরিস্থিতি শান্ত হয়। পরে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

খাদিমপাড়ার স্থানীয় বাসিন্দা আতিক আহমেদ জানান, গতকাল (শনিবার) রাত থেকে বিদ্যুতহীন অবস্থায় রয়েছেন তারা। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় পানিসহ নানাবিধ সমস্যায় পড়েছেন ওই এলাকার আবাসিক লোকজন। পাশাপাশি, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ায় বাণিজ্যিক সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। 

ফলে ওই এলাকায় দ্রুত সময়ে বিদ্যুৎ সরবরাহের দাবিতে রবিবার সন্ধ্যার পর আগুন ধরিয়ে অবরোধ করে মিছিল করতে থাকে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা শাহপরাণ এলাকায় অবস্থান করছিলেন। 

আপনার মন্তব্য

আলোচিত