নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০১৫ ১৮:৩২

উদ্বোধনের দিনই আড়াই ঘন্টা বিলম্বে পৌঁছলো বিমান!

একদিন আগেই এক অনুষ্ঠানে বিমানকে সময়সূচী মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী

ওসমানী বিমানবন্দরে ফিতা কেটে বিমানের ঢাকা-সিলেট-ঢাকা ফ্লাইটের উদ্বোধন করছেন অর্থমন্ত্রী ও বিমানমন্ত্রী

ফ্লাইটি যখন সিলেট ওসমানী বিমাবন্দরেরর রানওয়ে স্পর্শ করলো তখন ঘড়ির কাঁটা ৪ টা ছুঁই ছুঁই করছে। অথচ দুপুর দেড়টায় এসে সিলেট পৌছার কথা ছিলো এই ফ্লাইটের। উদ্বোধনের দিনই আড়াই ঘন্টা বিলম্বে এসে পৌছলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ ওসমানী বিমাবন্দরে ঢাকা-সিলেট-ঢাকা রুটে বিমানের ফ্লাইট উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনেই সময়সূচী ভেয্গে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। উদ্বোধনী অনুষ্ঠান কাভার করতে বিমানবন্দরে দুপুর থেকে জড়ো হওয়া সংবাদকর্মীরাও এতে ক্ষোভ প্রকাশ করেন। অথচ একদিন আগেই বিমানের এক অনুষ্ঠানে বিমানকে সময় মেনে চলার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সিডিউলে এমন বিপর্যয় ঘটলে নতুন নতুন ফ্লাইট চালু করলেও বিমান কতটুকু যাত্রী আকর্ষন করতে পারবে এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন সোমবার ওসমানী বিমানবন্দরে উপস্থিতরা।

আজ সোমবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত ঢাকা-সিলেট-ঢাকা রুটে বিমানের ফ্লাইটটি উদ্বোধন করেন।
এসময় বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, সংসদের বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী কয়েসসহ বিমানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওসমানী বিমাবন্দরে ফ্লাই দুবাই'র ফ্লাইট চালুর পর বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অপরদিকে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন শীঘ্রই সিলেট-লন্ডন কার্গো সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের ভেতরে সকল রুটেই এখন বিমান চলাচল করবে। বিমানের বহরে নতুন নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে। এতে যাত্রীদের আরো কাছাকাছি পৌছতে পারবে রাষ্ট্রিয় এই প্রতিষ্ঠানটি।

বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, সারাদেশে বিমানের ৭টি অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। খুব শীঘ্রই সিলেট-লন্ডন কার্গো সার্ভিস চালু হবে।

বিমানের গ্রাউন্ড সার্ভিস কর্মকর্তা আজিজ আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক সোয়েব আহমদ নিজাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রকিন উদ্দিন, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার নূরে আলম মিনা, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত