০৭ এপ্রিল, ২০১৫ ১৩:৩৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডের উত্তরশুর এলাকায় নির্মানাধীন একটি ভবনের কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করেছে দূর্বৃত্তরা। পুুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে কতিপয় দূর্বৃত্ত শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মোহাম্মদ ইদ্রিছ লেদুর নির্মানাধীন ভবনের পেছনের একটি পুকুর পাড়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রাখে।
ঘটনাস্থলে অধিক রক্তক্ষরনে তার মৃত্যু ঘটে। সকালে রেষ্ট হাউস কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না দেখালেও জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানের দুই পাহারাদার ও এক নির্মান শ্রমিককে আটক করছে পুলিশ। নিহত আইয়ুব আলীর বাড়ী হবিগঞ্জের আদ্য পাশা গ্রামে।
সে প্রায় ৩০ বছর ধরে সুলতান মোহাম্মদ ইদ্রিছ লেদুর সব কিছু দেখা শুনা করতো। এব্যাপারে মঙ্গলবার সকালেই মৌলভীবাজার পুলিশ বুরো ইনবেষ্টিকেসন (পিবিআই) টিম, মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
আপনার মন্তব্য