নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০১৫ ১৫:৪৩

সিলেট জেলা আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি অপসারিত

মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ সিলেট জেলা শাখার বর্তমান সভাপতি হুমায়ুন রশীদ মাসুমকে সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে। সোমবার রাতে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিবরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ মার্চ মঙ্গলবার প্রজন্মলীগ সিলেট জেলা শাখার বর্ধিত সভায় অনাস্থা পস্তাব এনে হুমায়ুন রশীদ মাসুমকে অপসারণ করা হয়। জেলা কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দসহ বিয়ানীবাজার উপজেলা ও পৌর, গোলাপগঞ্জ উপজেলা ও পৌর, জকিগঞ্জ উপজেলা ও পৌর, কানাইঘাট উপজেলা ও পৌর, জৈন্তা উপজেলা, কোম্পানীগঞ্জ উপজেলা, দক্ষিন সুরমা উপজেলা ও সদর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ হুমায়ুন রশীদ মাসুমের বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ও মাদকের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠনের ভাবমূর্তি রক্ষার স্বার্থে সর্ব সম্মতিক্রমে তাকে সভাপতির পদ থেকে অপসারন করেন।

সভায় সর্ব সম্মতিক্রমে সিলেট জেলা আওয়ামী প্রজন্ম লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ কাওছার হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত