২৩ জানুয়ারি, ২০১৭ ১৭:৪৫
মৌলভীবাজারের বড়লেখায় সুজাউল মাদ্রাসার শিক্ষক আতাউর রহমান আফতাবের লেখা সপ্তম কাব্য গ্রন্থ 'বিচিত্র কাব্য' এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে মাদ্রাসার হলরুমে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন দক্ষিণ শাহবাজার ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিন।
অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষার্থী মাহমুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণ শাহবাজার ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কবি ফয়জুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলী, ছড়াকার লুৎফুর রহমান, বিদ্যুৎ রঞ্জন দেব নাথ, মৌলভী সাব্বির আহমদ, সমাজসেবক শাহাজাহান উদ্দিন, কাব্য গ্রন্থের লেখক শিক্ষক আতাউর রহমান আফতাব, তরুণ সমাজসেবক কায়েছ মাহমুদ, মাওলানা নূর উদ্দিন, বদরুল ইসলাম প্রমুখ।
আপনার মন্তব্য