১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ২১:১৬
জগন্নাথপুর উপজেলাকে স্কাউটস উপজেলা ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস জগন্নাথপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে পৌর শহরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জগন্নাথপুরকে স্কাউটস উপজেলা ঘোষনা করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
তিনি বলেন, স্কাউটস এর দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশে এখন ১৫ লক্ষ স্কাউটস রয়েছে। স্কাউটসের মাধ্যমে শিক্ষার্থীরা যোগ্য সু-নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশ, সমাজ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন, কোয়ালিটি স্কাউটস তৈরী হলে সমাজ পরিবর্তনের পাশাপাশি আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনের সহযোগী হিসেবে সমাজে শান্তি- শৃংখলা প্রতিষ্টাসহ ভবিষ্যৎতে সু-নাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি কুচক্রী মহল ধর্মের নামে জঙ্গীবাদ উস্কানী দিয়ে দেশের মানুষকে রাস্তা-ঘাটে পুড়িয়ে মারছে। সন্ত্রাস, জঙ্গীবাদ দমনে সামাজিক সচেতনতার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন মানুষ পরিচয়ে মনুষ্যত্ব নিয়ে বড় হলে কোন মানুষই জঙ্গীবাদ কিংবা নাশকতার কাজে জড়িত হতে পারবেনা। এই জন্য কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক গুনে গুনান্বিত করে গড়ে তুলতে হবে। এতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও অগ্রনী ভুমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম শিক্ষা ক্ষেত্রে সুনাম অর্জনে শিক্ষার্থীদের মনযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার পাশাপাশি স্কাউটসের গুরুত্ব অপরীসীম। তিনি আরো বলেন, একজন দেশ প্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলতে উচ্চ শিক্ষা গ্রহনের পাশাপাশি স্কাউটস কার্যক্রমে মনোনীবেশ হতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও স্কউটস’র কাব লিডার শ্রীরামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কাউটস সুনামগঞ্জ জেলার কমিশনার ফয়জুর রহমান, স্কাউটস জগন্নাথপুর উপজেলা কমিশনার হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুরসালিন প্রমূখ। অনুষ্টানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব তনময় ইসলাম, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শারমিন আরা আশা, মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মখলিছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, প্রবীণ সাংবাদিক শংকর রায়, আব্দুল হাইসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রায় সহস্রাধিক শিক্ষার্থীবৃন্দ।
এদিকে, সিলেটের বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানুম জগন্নাথপুর উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের আওতায় মিড-ডে কর্মসূচী চালু করণের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে চার হাজার টিপিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মধ্যে টিপিন বক্সও বিতরণ করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। তাঁরা উপজেলার চার হাজার শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুদীপ ভট্রাচার্য্য। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য