ছাতক প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:৫৬

ছাতকে কৃষকের বাড়ি থেকে গরু চুরি

ছাতকে কৃষকের বাড়ি থেকে ৫টি গরু চুরি হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের আলা উদ্দিনের বাড়ীতে চুরির এ ঘটনাটি ঘটেছে। চুরি যাওয়া গরুর মূল্য ২ লক্ষ টাকা বলে জানা গেছে।

বাড়ীর গৃহকর্তা সূত্রে জানা যায়, চোরেরা গভীর রাতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২টি ষাঁড়, ১টি বলদ, ১টি বাচ্চা ও গাভীসহ মোট ৫টি গরু চুরি করে নিয়ে যায়। বিষয়টি মৌখিকভাবে জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো হয়েছে।

জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু আফসার ভূঞা জানান, বিষয়টি ফোনে তাকে জানানো হলে তিনি থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

আপনার মন্তব্য

আলোচিত